বাংলা কবিতা ও তার ইংরাজী ভাবানুবাদ
মানুষ দেখে নি কেউ
শৈলেন সাহা
এক মুঠো আকাশ ছুঁয়েছিলাম আমি ।
স্বপ্ন দেখতে দেখতে ঘুম ভেঙে
চাঁদ নয় রুটির থালায় মুখ থুয়েছিলাম আমি ।
মায়ের হাতের মিষ্টি রুটি মুখে নিয়ে
চিবুকের ভাঁজে ঢেউ তুলে
কল্পনা করেছিলাম
রাতে পরীর দেশে উড়ে যাবার ।
জানি না কখন স্বপ্নের মধ্যেই
থেৎলে গেছে ভাতের সান্কি
গর্জন করা ট্রাকের তলায়,
যারা ছিল আশেপাশের ঝুপড়িতে
তাদের গায়ে লেগেছে রক্তের ছোপ
আর
ছিটকে গেছে হৃদ্পিন্ড বিহীন গলা
ভিখারী ছেলেটার ।
শেষ চিৎকার শুনেছে সবাই
মানুষেরা সবাই দেখেছে চেয়ে
কিন্তু সেই ভীড়ের মধ্যে
মানুষ দেখে নি কেউ ।।
Crowd and None
Sailen
Saha
Once I touched the sky
And shattered the dream
When I found myself
Biting the dry hand-made bread
As round as the moon
The bread baked by my mother
I chewed under the jaws
And dreamt to be in the
Fairyland of the heaven
A jerk brought me
To the reality of life
When my hand holding
The ill fated depressed aluminum
plate
Crushed under the heavy
Wheels of the cruel truck
Blood stained the faces
Of the nearby dwellers
Of the road-side ghettos
Where my mother used to live
People rushed to save the life
And found the oozing heart
Still with reminiscent gasping
Trying to speak the truth
To the men around
But alas! who are they
Where are the men
Only the torn out plate
Flown over the
pool of blood
On the asphalt of the road
With solitude of melancholy
And found the quarreling crowd
Over shadowed each other
With great desperation of
Personified hollowness
And there remains
Only the crowd
And none.
--------
No comments:
Post a Comment