সংবাদ টোকা দেয়
শৈলেন সাহা
সংবাদ টোকা দেয়
দরজায়
মনে মনে সায় তার
থাকুক বা না থাকুক
অজান্তে নাড়া দেয়
চেতনায় ।
কুটুম্ব হয়ে আসে
নয় বায় এগার
কিংবা সে ছাব্বিশ
এগারই
পালাবার পথ কোন
জানা নেই
একা একা মনে তাই অবসাদ,
তবু যেন সংঘাতে
আহত
বিবর্ণ হয়ে যায়
চেতনা
যতই জানাতে চাই
সান্ত্বনা নিজেকে
ধীরে রঙ ফিকে হয়
চেতনায়;
সংবাদ টোকা দেয়
দরজায় ।।
No comments:
Post a Comment