প্রতি পুরুষের প্রতি
শৈলেন সাহা
শরীর ভরে আগুন
ঢেলে দেবে বলেই আমরা আছি
নইলে তোমরা বলবে
কাকে
হে বিধাতা, তোমার
সৃষ্টি
ব্যাপ্ত করে আকাশ
বাতাস জংলা জীবন
তারই মধ্যে কেমন
সুখে আজও যেন
আপন মনে নিজে
নিজেই
পরম সুখে আপনি বাঁচি ।
জীবন ভরে দংশনেরই
হাজার জ্বালা
সইবো বলে আমরা আছি
নইলে তোমরাএমন সুখে
স্তাবকদলের আশীর্বাদে
সং সাজা এই
সংসারেতে
কেমন করে বলবে আজও
পরম সুখে
জীবন যাপন মন্ত্র
স্মরণ এ সব নিয়ে
আজও কেমন সুখেই বাঁচি ।
হৃদয় জুড়ে প্রেমের
নামে জটিল খেলা
খেলবে বলেই আমরা
আছি
দু’চোখ ভরে
স্বপ্নবীজের আশালতা আগামি কাল
নতুন হাওয়ার পেলব
চালে দুলতে থাকে
বসন্ত দিন প্রণাম
জানায় প্রকৃতিকে
নম্রভাবে প্রেমের
সুখে
আশীর্বাদী সবুজ
মাঠের চিকণ শোভায়
সেই বিনতি আকাশ
ভেজায় বাদল মেঘে
তারই মধ্যে রামধনু
রং
আছে বলেই আমরা বাঁচি ।
জগৎ জুড়ে এমন
খেলায় সঙ্গী হবার ব্রত নিয়েই
আমরা আছি
নইলে আজও এমন সুখে
দিন যাপনের
ক্রমিক জীবন
বংশধরের উদার হাতে
বীর্যবানের
স্পর্ধা নেশায় উত্তরিত
কেমন করে ঘটতে
পারে দেখার জন্য
অংশীদারী স্বীকার করেও শত দ্বিধায়
নিষ্পলকে মৌনমুখে
আমরা বাঁচি
জগৎ জুড়ে এমন
খেলায় সঙ্গী হবার ব্রত নিয়েই
আমরা আছি ।
শরীর ভরে আগুন
ঢেলে দেবে বলেই আমরা আছি
জীবন ভরে দংশনেরই
হাজার জ্বালা
সইবো বলে আমরা আছি
হৃদয় জুড়ে প্রেমের
নামে জটিল খেলা
খেলবে বলেই আমরা আছি
জগৎ জুড়ে এমন
খেলায় সঙ্গী হবার ব্রত নিয়েই
আমরা বাঁচি ।।
No comments:
Post a Comment