Tuesday, 29 January 2013

অগ্নি সাক্ষী 

শৈলেন সাহা 

ভালোবাসার বিশুদ্ধ গোলাপ 
তোমার হাতে দিয়ে ভেবেছিলাম, 
আমার এই প্রেম প্রতীক 
জীবনের নতুন গৌরবে চিরদিন থাকবে 
উজ্জ্বলতার নীরব সাক্ষী হয়ে । 

তোমার ছবি এঁকেছিলাম 
সাদা মলাটের ঘোলাটে জলছবিতে, 
খুঁজতে চেয়েছিলাম আমার 
স্বপ্নবিন্দুর আকাঙ্খাময় অঙ্গীকারকে 
তোমারই অসম্ভব নীরবতায় । 

কিছুই পাই নি সেদিন, 
যখন তুমি গায়ে হলুদের লালপাড় শাড়িতে 
দরজার ফ্রেমে দাঁড়িয়েছিলে মানবীর নব উন্মেষে,
আমার জন্য ইঙ্গিতময় হাসির ঝিলিকে 
পুরোনো স্মৃতির আড়ালে ঢেকেছো নিজেকে, 
এক লহমায় ফুরিয়ে গেছি আমি । 

স্বপ্নালু আবেশে তোমার দিকে তাকিয়ে সেদিন 
কিছুই তো পাই নি আমি, 
শুধু সান্ত্বনায় নিজেকে ভোলানো 
সে যে প্রতীকি দূর্বলতা, 
তারই স্পন্দন বেজেছে বুকের গভীরে । 

তোমার চোখের ইসারায় নতুন ইঙ্গিত সেদিন 
বুঝিয়ে দিয়েছিল 
মিথ্যা এই বুকের পাঁজরের নিচে 
আগুন জ্বালানোর অশুভ প্রচেষ্টা । 
আমার দৃষ্টিহীন চোখ শুধু এটাই বলতে চেয়েছে 
বুকের এই আগুনটুকুই সাক্ষী হয়ে থাক 
তোমার নবজীবনের 
অঙ্গীকারবদ্ধতার নতুন মন্ত্র উচ্চারণের । 

অগ্নি সাক্ষী করেই তো নবজীবনের শুরু, 
তাই বুঝি আমারও . . . । 
















Monday, 28 January 2013





বাংলা কবিতা ও তার ইংরাজী ভাবানুবাদ ।

আশ্রয়  
শৈলেন সাহা

রেড লাইটের আলো সবাই দ্যাখে
কিন্তু মনে রাখে কজন ,
তিনটে আলো একটি খাম্বা
অনেক যাত্রী ।
ঝড়ের দাপটে
এক সময়কার ঝাপড়া গাছটা
দুমড়ে মুচড়ে উপড়ে
নিঃশ্বাস বন্ধ, হতাশ আত্মীয়তা
আড়া আড়ি রাস্তার ওপর ।
ট্রাফিকের কষ্টকে পার করে
সবাই দুঃখ প্রকাশ করলো
পাখিদের জন্য
পথিকদের জন্য
এমন কি বাঁশিওয়ালা ওই
ভিখারি ছেলেটার জন্যও ।
কিন্তু যে লতানো গাছটা
ওকে ভালোবেসে ওকে জড়িয়ে
এতদিন বেঁচে ছিল
                                     তার কথা কিন্তু কারও মনে পড়লো না  ।।



Unsung
Sailen Saha

The signaling lone post
At the crossing of the roads
Remained standing
For hours together for years together
At the vicinity of all eyes
But still overlooked by all
Except the burning moment of signals
Red yellow and green
Till it permits to leave

On the day of thunderous storm
Rain rinsed the dust from the leaves
But the madness of the natural calamity
Uprooted the road-side emaciated trees
At the whim of the great prowess
The poor and slim post with signals
Was also not spared
From the spirit of the game
And hence is the result

The signals got blind and roads
Got tangled by the trunks of the trees
Having no guard and guardians
The moving vehicles
Tried to be unruly like the naughty boys
And making chaos all around

Sympathy moved from throat to lips
Voice to voice for the guest birds
For the chaotic traffic for the passers by
Even for the little boy
Who lost the only platform to play the flute
And earn the bread for his blind mother

But the poor creeper stood embracing the post
For years together with love
Enjoying the tallness to touch the sky
Dumped under the silent ruins
Remained unseen unattended
And unsung too.